অনলাইন ডেস্ক: ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী দাবি করেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে রক্তাক্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। তবে তারেক রহমানের নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী।
সমাবেশে স্থানীয় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post বিদেশে বসে অর্থ পাঠিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ রিজভীর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.