Friday, November 27, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি 53 minutes ago ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ 57 minutes ago খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি 59 minutes ago বিদেশে বসে অর্থ পাঠিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ রিজভীর 1 hour ago অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 1 hour ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 1 hour ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 1 hour ago
Kushtia

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর ফিরে আসার সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার কথাও জানিয়েছেন...

Read on Kushtia Protidin Link copied
অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    বাংলাদেশে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর ফিরে আসার সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে জামি’আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি থানা, হাসপাতাল ও বসতবাড়িতে অগ্নিসংযোগের উসকানিও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এরপরও যারা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। এসব অপতৎপরতা আইনানুগভাবে মোকাবিলা করা হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন উল্লেখ করে তিনি বলেন, খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদরাসাশিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুরের কচুয়া উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The post অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original