Friday, November 27, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি 53 minutes ago ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ 57 minutes ago খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি 59 minutes ago বিদেশে বসে অর্থ পাঠিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ রিজভীর 1 hour ago অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 1 hour ago ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 1 hour ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 1 hour ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 1 hour ago
Politics

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ […]

Read on Khulna Gazette Link copied
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
Photo: Khulna Gazette

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর এলাকায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িসংলগ্ন বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিবুল ইসলাম রাজু, জহিরুল হক, তানভীর, শামীম ও ইয়াকুব আলীর নাম জানা গেছে। আহতদের প্রায় সবাই দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থক বলে দাবি করা হচ্ছে।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদলের রফিকসহ একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চ বিদ্যালয় পার হওয়ার পর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এ সময় তাদের বহরের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখা হয়েছে। হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় আলাইয়ারপুর গ্রামবাসীসহ স্থানীয়রা তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও পরিবেশমন্ত্রীর ছোট ভাই আকবর হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিল। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা ফেরদৌসী বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original