Tuesday, November 10, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Politics

বিএনপির শীর্ষ নেতাদের ছবি টানিয়ে জুয়ার আসর, গ্রেপ্তার ৫

মাগুরায় বিএনপির শীর্ষ নেতাদের ছবি টানিয়ে রাজনৈতিক কার্যালয়ের আদলে কক্ষ সাজিয়ে সেখানে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে […]

Read on Khulna Gazette Link copied
বিএনপির শীর্ষ নেতাদের ছবি টানিয়ে জুয়ার আসর, গ্রেপ্তার ৫
Photo: Khulna Gazette

মাগুরায় বিএনপির শীর্ষ নেতাদের ছবি টানিয়ে রাজনৈতিক কার্যালয়ের আদলে কক্ষ সাজিয়ে সেখানে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মো.আবু বকর।

এর আগে রবিবার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়িটির একটি কক্ষ বিএনপির রাজনৈতিক কার্যালয়ের আদলে সাজানো হয়েছিল। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি পাশাপাশি টাঙানো ছিল। অভিযোগ রয়েছে, ওই কক্ষেই নিয়মিত জুয়ার আসর বসাতেন বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

সদর থানার ওসি (তদন্ত) মো.আবু বকর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original