Monday, November 30, 2026 Khulna, Bangladesh
20°C Partly cloudy
Latest
Crime

খুলনার সাবেক ছাত্রনেতা শামীম অপহরণে অধিকতর তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিগত সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারের পরিধি বেড়েছে। স্বৈরশাসন আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাসহ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে খুলনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধেরও বিচার হবে। পতিত সরকারের আমলে খুলনার ছাত্র ইউনিয়নের নেতা কেএম […]

Read on Khulna Gazette Link copied
খুলনার সাবেক ছাত্রনেতা শামীম অপহরণে অধিকতর তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
Photo: Khulna Gazette

বিগত সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারের পরিধি বেড়েছে। স্বৈরশাসন আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাসহ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে খুলনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধেরও বিচার হবে। পতিত সরকারের আমলে খুলনার ছাত্র ইউনিয়নের নেতা কেএম শামীম আকতার অপহরণের কারণ উদ্ঘাটনে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে তথ্য সংগ্রহে থাকবে তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ঢাকায় তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ উল্লেখ করেন, গুম-খুনের তথ্য সংগ্রহে গণশুনানি ও হবে। পুলিশ ও প্রশাসনের সাথে জড়িত রাজনীতিকদের শনাক্তে জেলায় জেলায় গণশুনানি হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠন অংশ নিতে পারবে। খুলনার ফুলতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়ার নামেও গায়েবি মামলা হয়।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সাতক্ষীরা ও ঝিনাইদহে কয়েকটি হত্যাকাণ্ড সংগঠিত হয়। গত ১৫ নভেম্বর সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বিগত সরকারের আমলে গুম, অপহরণ, গায়েবি মামলা ও গণ-অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায় বিচার করা হবে।

প্রগতিশীল সাবেক ছাত্রনেতা অপহরণের তদন্ত শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে গুম সম্পর্কিত তদন্ত কমিশন তার অপহরণের বিষয়টি তদন্ত করে। ইতোমধ্যে তদন্তের জন্য তারা বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে র‌্যাবের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর পুরানা পল্টন লাইনের বাসার নিচ থেকে অপহরণ হন। তবে আজও পর্যন্ত তার সন্ধান মেলেনি। তিনি খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ছিলেন।

সাবেক এই ছাত্রনেতা ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের সন্তান। ডা. মোবারক আলী খান তার পিতা এবং জোহরা আকতার তার মা। উচ্চ মাধ্যমিকে পড়াকালীন সময়ে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। স্থানীয় সংকট সমস্যা বিশেষ করে খাস জমি নিয়ে আন্দোলন করতে গিয়ে প্রভাবশালীদের চক্ষুশূল হন। নানা অভিযোগে বিভিন্ন সময়ে তাকে কারাবরণ করতে হয়েছে। একটি হত্যা মামলার আসামিও ছিলেন। ২০০২ সালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। ছাত্রজীবন শেষে ঢাকায় বসবাস শুরু করেন। এক পর্যায়ে তিনি অপহরণ হন। অপহরণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে অভিযোগ তোলেন তার মা।

তখন তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমার ছেলে শামীম ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর সকাল সোয়া ৮টার দিকে পুরানা পল্টন লাইনের বাসার নিচে দোকানে কিছু কেনা কাটার জন্য বের হয়। দুপুর ১২টা পর্যন্ত বাসায় না ফেরায়, আমি এবং আমার পরিবারের অন্য সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিয়ে তার কোনো হদিশ পায়নি। পরে বাসার কাছের দোকানদারদের কাছে খোঁজ নিয়ে জানতে পারি, তাকে ৭/৮ জন অপরিচিত লোক জোর করে ধরে নিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। পরবর্তীতে পল্টন থানা ও র‌্যাব-৩ এর কার্যালয়ে খোঁজ নিতে গেলে তার কোনো সন্ধান দিতে পারেনি। এ ব্যাপারে পল্টন থানায় একটি জিডি করেন। জিডি নং- ১৮৩৯, তারিখ-২৯-০৯-১১।

বিষয়টি র‌্যাব- ৩ এর কর্মকর্তাদেরকেও জানানো হয়েছে বলে তিনি জানান। ছেলের সন্ধানের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ছেলের নামে ৬/৭টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ছিল। গুম সম্পর্কিত অধুনালুপ্ত তদন্ত কমিশনের সদস্য মো. নূর খান লিটন জানান, সাবেক ছাত্রনেতা অপহরণে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী র‌্যাবের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original