নির্বাচন কমিশন এখনও ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। প্রতীকও বরাদ্দ করেনি। ইউপি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তার পরও দলের সমর্থন নেওয়ার জন্য বটিয়াঘাটায় চেয়ারম্যান প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছে। দল দফায় দফায় আবেদনকারীদের বিষয়ে নানা পরীক্ষা করছে। ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে শাসক দল।
চব্বিশ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউনিয়ন পর্যায়ে বিএনপি নেতারা প্রার্থী হওয়ার জন্য গণসংযোগ করে। বিশেষ করে রোজা ও ঈদে প্রার্থীরা পাড়া ও মহল্লায় শুভেচ্ছা বিনিময় করেছে। দলীয় প্রধানের ছবি সম্বলিত প্যানা দিয়েছে হাট-বাজার ও মোড়ে মোড়ে। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (আইনমন্ত্রী) আসাদুজ্জামানের স্পষ্ট ঘোষণা চেয়ারম্যান প্রার্থীদের জয়-পরাজয়ের মধ্য দিয়ে সংসদ সদস্যদের জনপ্রিয়তা মাপা হবে। সেই আলোকে জেলা বিএনপি প্রার্থীদের বিষয়ে দফায় দফায় পরীক্ষা নিরীক্ষা করছে।
খুলনা-১ আসনে উল্লেখযোগ্য উপজেলা বটিয়াঘাটা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি প্রার্থী আমির এজাজ এখান থেকে জয়ী হন। রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলার ইউনিয়নগুলো বিএনপি’র ঘাঁটিতে পরিণত হয়। একাধিক ব্যক্তি চায় ইউনিয়ন পরিষদের শীর্ষ পদকে আঁকড়ে ধরতে। শাসকদলের জেলা কমিটির কাছে বটিয়াঘাটার আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন জলমা ইউনিয়নের এসএম রুহুল মোমেন লিটন, শেখ আশিকুজ্জামান, মোহাম্মাদ বাহাদুর মুন্সি, বটিয়াঘাটা সদর ইউনিয়নের মোঃ ইমরান মোল্লা আহমেদ, গঙ্গারামপুর ইউনিয়নে মোঃ আসলাম হালদার, শিশির রায়, আব্দুল গনি বিশ্বাস, শেখ ইলিয়াজ হোসেন নয়ন, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সুরখালী ইউনিয়নের কামরুল ইসলাম সিপার, শেখ এনামুল হক, শেখ মোঃ মাসুদুজ্জামান, শেখ ওয়হেদুজ্জামান ওহেদ, মোল্লা হামিদুর রহমান, মোঃ রাশেদ কামাল, মোঃ করিমুল ইসলাম, ভান্ডারকোট ইউনিয়নের মোঃ শফিউজ্জামান মলঙ্গী, মোঃ বশিরউদ্দিন আকুঞ্জি, মোঃ হুমায়ুন কবির গোলদার, মোঃ রকিবুল ফকির, বালিয়াডাঙ্গা ইউনিয়নের মোঃ আরিফুজ্জামান দুলু, মোঃ সেলিম রেজা হাওলাদার, মোঃ হাসান তারেক জাকি, মোঃ হুমায়ুন কবির, মোঃ আরাফাত শেখ, মোঃ শফিকুল মোল্লা, মোঃ সাইদুর রহমান শেখ, মোঃ দিদার আলী শেখ, আমিরপুর ইউনিয়নের মোঃ আসাদ মোল্লা, মোঃ জসিমউদ্দিন শেখ, মোঃ বদরুজ্জামান শেখ। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষত থেকে স্নাতকোত্তর ডিগ্রি। প্রার্থীরা তাদের আবেদনে সবাই ছাত্রদল, যুবদল ও বিএনপি’র সাথে জড়িত বলে উল্লেখ করেছেন। অধিকাংশ উল্লেখ করেছেন, স্বৈরশাসন আমলে তারা একাধিক মামলার আসামি। কেউ তাদের নেতিবাচক দিক তুলে ধরেনি। অনেকেই বলেছেন তাদের জনপ্রিয়তা মোট ভোটারের ৮০ শতাংশ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি জলমা ইউপি চেয়ারম্যান প্রার্থী দলের আর্শীবাদ পাবেন বলে আশাবাদি। প্রসঙ্গ নিয়ে বলেছেন সকল ওয়ার্ডে তার সমর্থক রয়েছে। দল আর্শীবাদ না দিলে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
দলের জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি তফসিলের আগেই প্রার্থীদের ওপর দলের আর্শীবাদের কথা উল্লেখ করেন নি। বলেছেন দলের কাছে আশীর্বাদ প্রার্থীদের নীতি নৈতিকতা পরীক্ষা করা হচ্ছে। প্রতি ইউনিয়নে দলের একজন প্রার্থীর ওপর আশীর্বাদ থাকবে বলে তিনি উল্লেখ করেন।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.