গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি মিছিল থেকে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা নিলফা বাজার এলাকার বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই সময় উপজেলার বর্ণি বাজারেও যুবদলের অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি, খোঁজখবর নেওয়া হচ্ছে।
তবে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিষয়টি তার জানা নেই।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.