Friday, November 27, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Khulna

ডুমুরিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিজ ঘর থেকে লিটন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার থুকড়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা […]

Read on Khulna Gazette Link copied
ডুমুরিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Photo: Khulna Gazette

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিজ ঘর থেকে লিটন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার থুকড়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার ওই গ্রামের কার্তিক সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে লিটনের কোনো সাড়াশব্দ না পেয়ে বিকেলে তার ১২ বছর বয়সী ভাইপো অর্থ সরকার ঘরের জানালা খুলে ভেতরে তাকায়। এ সময় ঘরের আড়ার সঙ্গে মায়ের পরনের শাড়ি গলায় পেঁচানো অবস্থায় চাচাকে ঝুলতে দেখে সে চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লিটনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, লিটন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মাদকাসক্তিকে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি ও আর্থিক সংকট চলছিল। এমনকি তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে। এসব অশান্তির জেরে প্রায় দুই মাস আগে তার স্ত্রী ইভা সরকার (২৪) তিন বছর বয়সী মেয়ে অথী সরকারকে নিয়ে বাবার বাড়ি কয়রায় চলে যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে লিটনের আচরণে বেশ অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেওয়াসহ নানা উচ্ছৃঙ্খল আচরণ করতেন তিনি। মাদকসংক্রান্ত আর্থিক সংকট ও পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original