খুলনার রূপসা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিরোপা আফরিন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিরোপা আফরিন পশ্চিম নন্দনপুর এলাকার মো. ফেরদৌস ওরফে লাদেনের মেয়ে।
এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআরবির একটি আভিযানিক দল রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক কারবারি শিরোপা আফরিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.