Friday, November 27, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Satkhira

পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আলাউদ্দীন সোহাগ : পাইকগাছা ২৬ নং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে ১৮ জন বিদায়ী শিক্ষ...

Read on Voice of Satkhira Link copied
পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Photo: Voice of Satkhira

আলাউদ্দীন সোহাগ :

পাইকগাছা ২৬ নং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে ১৮ জন বিদায়ী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা। প্রথম জীবনের স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গন ছেড়ে যেতে হচ্ছে এটা ভেবে অনেক শিক্ষার্থী আবেগ আপ্লূত হয়ে পড়ে। তারা স্মৃতি চারণের মধ্য দিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রিয় সহকর্মীদের সাথে বিদায়ী কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক খালেদা খাতুন,এসএমসি কমিটির সভাপতি পলি খাতুন,সমাজ সেবক আব্দুল্লাহ আল্ মামুন,সহকারি শিক্ষক রাখি রাণী বিশ্বাস,রমা রায়,তাপসী সরকার প্রীতিশ সরকার,প্রাক্তন শিক্ষক টুকুজ্জামান, আব্দুর রাজ্জাক সরদার ও দপ্তরী কাম নৈশ প্রহরী মফিজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীকে কলম,ফাইল ও স্কেল প্রদান করা হয়।#

The post পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original