Friday, November 27, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Crime

খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে […]

Read on Khulna Gazette Link copied
খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯
Photo: Khulna Gazette

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৬৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা দায়ের এবং ৫টি যানবাহন আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original