Monday, November 23, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার আভাস

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী কয়েক দিন শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তা...

Read on Kushtia Protidin Link copied
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার আভাস
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:   ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী কয়েক দিন শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমার এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর)ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে; আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পর দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

The post ঘূর্ণিঝড়ের প্রভাব কাটছে, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার আভাস appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original