গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইজিবাইকের চাপায় রিফাত বালি নামে এক মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কুরপালা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশু বাবা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু রিফাত বালি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মোস্তাফিজুর রহমান বালির ছেলে।
নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে শিশু সন্তান রিফাতকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি।
ভ্যানটি কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সাথে বোরকা পেঁচিয়ে গেলে মা রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় কোল থেকে রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে গেলে মারাত্মক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এতে ওই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.