Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Partly cloudy
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 12 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 14 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 17 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 18 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 18 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 18 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 19 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 19 minutes ago
Education

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন চলবে আগামী […]

Read on Khulna Gazette Link copied
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
Photo: Khulna Gazette

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনলাইনে যুক্ত হয়ে ভর্তি আবেদন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এ সময় উপাচার্য বলেন, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা একটি টিমওয়ার্ক। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির আবেদন ফি ৮০০ টাকা। ‘ই’ ইউনিটে ৭০০ টাকা এবং ‘সি১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে (admission.juniv.edu) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original