Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Kushtia

কুয়েতে ইরানের ড্রোন হামলায় প্রাণ গেল দুই ইতালীয় টেকনিশিয়ানের

অনলাইন ডেস্ক: কুয়েতে ইরানের ড্রোন হামলার ঘটনায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে তাঁরা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে ইতালির সংবাদ সংস...

Read on Kushtia Protidin Link copied
কুয়েতে ইরানের ড্রোন হামলায় প্রাণ গেল দুই ইতালীয় টেকনিশিয়ানের
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:   কুয়েতে ইরানের ড্রোন হামলার ঘটনায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে তাঁরা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা এএনএসএ।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন।

এএনএসএর প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ‘রাইনমেটাল’ নামে একটি স্থাপনা। নিহত দুই ইতালীয় নাগরিক সেখানে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ইতালীয় সংবাদ সংস্থাটির খবর প্রকাশের পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর আগে একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও ঘটে।

উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলাগুলোর একটিতে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র: এএনএসএ

The post কুয়েতে ইরানের ড্রোন হামলায় প্রাণ গেল দুই ইতালীয় টেকনিশিয়ানের appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original