Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Mainly clear
Latest
Meherpur

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা

মেহেরপুর নিউজ: মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ কমিটি… The post মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা appeared first on Meherpur New...

Read on Meherpur News Link copied
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে পুনরায় জেলা আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খাঁন। জেলা নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মাহবুব উল আলম এবং জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইকবাল হুসাইন।

এছাড়া মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহেল রানা এবং মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা খানজাহান আলীকে জেলা সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

ঘোষিত এ আংশিক কমিটির মাধ্যমে আগামী ২০২৭-২৮ সেশনে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

The post মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আংশিক কমিটি ঘোষণা appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original