মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে হামদ-নাত, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, একক অভিনয়, বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, নৃত্য, লোকসংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসব প্রতিযোগিতায় সরকারি মহিলা কলেজের বিপুলসংখ্যক ছাত্রী অংশগ্রহণ করেন।
এর আগে সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সাংস্কৃতিক পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান, রুপালি আক্তারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সাংস্কৃতিক প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।
The post মেহেরপুর সরকারি মহিলা কলেজে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.