Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Meherpur

মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে মেহেরপুর পুলিশ… The post মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অন...

Read on Meherpur News Link copied
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত
Photo: Meherpur News

মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, দীর্ঘ লাফ ও উচ্চলাফের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের মাঝে তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বিতরণ করা হয়।

এ সময় মেহেরপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আলী হায়দার চৌধুরী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে যেন তারা না পড়েন। এ বিষয়ে প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মনোনীত প্রতিনিধি ও পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম-সেবা; নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার এবং যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

The post মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original