মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে প্রার্থীদের ১৬০০/১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় মেহেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী প্রার্থীদের উদ্দেশ্যে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সতর্কতার সঙ্গে অনলাইনে লিখিত পরীক্ষার ফি জমা দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি প্রার্থীদের পরিবারকে কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।
শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মনোনীত প্রতিনিধি ও পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), এসবি মোহাম্মদ মোবারক হোসেন, বিপিএম-সেবা; নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার এবং যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেনসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।
The post মেহেরপুরে টিআরসি নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.