যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে তাকে সদর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, নাশকতার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে, কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।
খুলনা গেজেট/উউরা
Original report
Open original
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.