অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৩০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজসহ সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের সভাকক্ষে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব কৃষক-কৃষাণীর মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, কৃষি প্রকৌশলী পৃথিলা রায়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকার ৩ হাজার ১৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১০০জনকে জনপ্রতি এক কেজি করে সরিষা বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩০জনকে জনপ্রতি পাঁচ কেজি করে মসুর বীজসহ ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.