Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 15 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 16 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 20 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 26 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 28 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Satkhira

পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি

আলাউদ্দিন সোহাগ : উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অ সময়ের এ বৃষ্টিতে প্রকৃতি এবং আমন ফসলের উপকার হলেও সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈন...

Read on Voice of Satkhira Link copied
পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি
Photo: Voice of Satkhira

আলাউদ্দিন সোহাগ :

উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অ সময়ের এ বৃষ্টিতে প্রকৃতি এবং আমন ফসলের উপকার হলেও সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম। ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বুধবার মধ্যরাত থেকে উপকূল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুর থেকে ভারী বৃষ্টিপাতে রুপ নেয়। অনেকেই বলছেন অ সময়ের এ বৃষ্টি একদিকে শীতের আগমনী বার্তা দিচ্ছে, অন্যদিকে আমন ফসলের জন্য আশীর্বাদ হতে পারে। তবে টানা বৃষ্টি এবং বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। বান্দিকাটীর কৃষক মুনসুর সরদার বলেন যেসব আমন ফসলের মাঠের পানি শুকিয়ে গিয়েছে বৃষ্টির কারণে ওইসব জায়গার আমন ফসলের ফলন অনেক ভালো হবে, তবে যারা পেয়াজ রসুন ও আলুর বীজ বপন করেছে তাদের অনেক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। এসএমসি ব্রিকস এর মালিক নাজমুল হুদা মিথুন বলেন এখন ইট পোড়ানোর মৌসুম। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে এ সময় ভারী বৃষ্টি হলে ভাটা মালিকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিকে টানা বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য সহ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। সকাল থেকেই মানুষের চলাচল কমে গিয়েছে। ঘরে বসেই দিন পার করছে শ্রমজীবী মানুষ। এদিন কোন কাজে যেতে পারেননি বলে জানিয়েছেন দিনমজুর ইউনুস গোলদার। বৃষ্টির সময় কৃষি ফসল সুরক্ষার জন্য কৃষকদের করণীয় সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। ঘূর্ণিঝড়ের প্রভাবের উপর উপজেলা প্রশাসনের দৃষ্টি রয়েছে এবং এ ব্যাপারে সাধারণ মানুষ কে আবহাওয়ার সর্বশেষ অবস্থা অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

#

The post পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original