Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Meherpur

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মেহেরপুর নিউজ: মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১… The post স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার দরুদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শহিদুল ইসলাম তার আগের চারটি বিয়ের তথ্য গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ ২ লাখ টাকা ও একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। তাঁদের দাম্পত্য জীবনে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়।

পরবর্তীতে পরকীয়ার সূত্র ধরে শহিদুল ইসলাম আনোয়ারা খাতুন নামের আরেক নারীকে বিয়ে করেন। এরপর অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনার পর মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনা খাতুনকে নিজের বাড়িতে নিয়ে আসেন শহিদুল। একই বছরের ১৫ মার্চ তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাহমিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে আনা হয়। পরে দ্বিতীয় স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে উপপরিদর্শক সুব্রত কুমার পাল তদন্ত করেন। ওই সময় শহিদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্তের দায়িত্ব পান। তিনি ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়।

মামলায় মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

The post স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original