এস এম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫২ নং উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক মাস যেতে না যেতেই দেখা দিয়েছে ফাটল, ভেঙে যাচ্ছে গ্রিল, ঝরে পড়ছে জানালার কাঁচ। অনিয়মের বিষয়টি সমাধানের জন্য স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কে ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক ও উপ সহকারি প্রকৌশলী মিজানুর রহমান মেরামতের জন্য টাকা দেওয়ার প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা প্রেস ক্লাবের সভাপতি বরাবর আবেদন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ১ কোটি ২২ লক্ষ্য ৯২ হাজার ২শত ১টাকা নির্মাণের ব্যায় ধরা হয় । স্কুল ভবনটি নির্মাণের শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান রৌশনী এন্টারপ্রাইজ অনিয়ম ও দুর্নীতি শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠানটির সাথে তালা উপজেলার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রত্যক্ষভাবে অনিয়মে জড়িত। ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি বারবার ঠিকাদার প্রতিষ্ঠান এর কর্ণধর তালা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনু ও দায়িত্বপ্রাপ্ত উপ প্রকৌশলী মিজানুর রহমানকে বলেও অনিয়ম থামানো যায়নি।
বর্তমান ভবনটির ছাদের উপরে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকছে, দেয়াল থেকে ঝরে পড়ছে প্লাস্টার, মেঝেতে হাঁটলেই ধব ধব করে শব্দ হচ্ছে,জানালার কাজ ঝরে পড়ছে, ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনটি নির্মাণের বালি ও সিমেন্ট দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম করা হয়েছে। স্কুলের কাজটির ছাড়পত্র নেওয়ার জন্য প্রধান শিক্ষককে ঠিকাদার প্রতিষ্ঠানটি জানালে তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যসহ অভিভাবকদের নিয়ে মিটিংএর আহবান করলে উপস্থিত সকলেই বিদ্যালয়টির নির্মাণে ব্যাপক অনিয়ম মিটিংয়ে উপস্থাপন করেন । স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদন পএে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু বিষয়টি তদন্তের জন্য জোর সুপারিশ করেন।
খেশরা ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু বলেন, বিদ্যালয়টিতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল মেহেদী জানান,আমি বিষয়টি বারবার ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলীকে বললেও কোন গুরুত্ব দেয়া হয়নি বরং আমাকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন জানান, আমার প্রতিষ্ঠানের ভবন নির্মাণে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমারা ১০ অক্টোবর ২০২৬ তারিখে ভবনে উঠেছি। সামনের গেট কেটে/ ফেটে গেছে, ছাদের কন্ডিশন ও মেজে ভালো না। এই বিল্ডিং নিয়ে আমরা সন্তোষজনক না এমনকি বিদ্যুৎ লাইনেও রয়েছে ত্রুটি- বিচ্যুতি। হাত দিলে শর্ট করে, যে কোন সময়ে বিদ্যুৎ লাইনে একটি দুর্ঘটনা ঘটতেও পারে। আমরা উদ্ধাতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি দেখি ব্যবস্থা গ্রহণ করে কিনা।
এই অনিমের সাথে উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সরাসরি জড়িত আছেন । অভিভাবক জহুর আলী গাজী জানান, আমরা ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলী শাস্তি চাই। তারা দুই জন মিলেই দুর্নীতি করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনি এন্টারপ্রাইজের আনোয়ার হোসেন আনু বলেন, আমি শিডিউল অনুযায়ী সঠিক ভাবে কাজ করছি। একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। উক্ত বিদ্যালয়েয় ভবন নির্মাণের তদারকি কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত) সন্তোষ কুমার মন্ডল জানান,তদারকি কর্মকর্তা হিসাবে ফলকে যে আমার নাম আছে সেটা আমি আপনার ( সাংবাদিক) মাধ্যমে জানতে পারলাম ।সে ক্ষেত্রে আমার আর কি বলার থাকতে পারে। উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয় যাওয়া হয়েছিল, পরে অবশ্য তারা ঠিক করে দিয়েছে বলে জানতে পেরেছি।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের মোবাইল নাম্বারে বারবার যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান ।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.