Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Kushtia

ভোরের নীরবতা ভেঙে কুষ্টিয়া কারাগারে ককটেল বিস্ফোরণ, কঠোর নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সড়ক থেকে কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে কারাগা...

Read on Kushtia Protidin Link copied
ভোরের নীরবতা ভেঙে কুষ্টিয়া কারাগারে ককটেল বিস্ফোরণ, কঠোর নিরাপত্তা জোরদার
Photo: Kushtia Protidin

নিজস্ব প্রতিবেদক:     কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সড়ক থেকে কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায়।

ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার পর কারাগার এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন কারাগারের সামনে আসে। তারা সড়ক থেকে প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল ছুড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post ভোরের নীরবতা ভেঙে কুষ্টিয়া কারাগারে ককটেল বিস্ফোরণ, কঠোর নিরাপত্তা জোরদার appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original