যশোরের ঝিকরগাছায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে বুলবুলি বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গঙ্গাধারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুলি বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ির একতলা ভবনের ছাদ ওঠেন বুলবুলি বেগম। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.