Monday, November 23, 2026 Khulna, Bangladesh
27°C Overcast
Latest
Jashore

যশোরে মায়ের সঙ্গে ফোনালাপ, স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করলো স্বামী

যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে গোলযোগে স্ত্রীর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের […]

Read on Khulna Gazette Link copied
যশোরে মায়ের সঙ্গে ফোনালাপ, স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করলো স্বামী
Photo: Khulna Gazette

যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে গোলযোগে স্ত্রীর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডাল মিল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম তিথি (৩০)। তার স্বামী বিল্লাল হোসেন (৪০) নড়াইলের মিরাপাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, এদিন রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রাগান্বিত হয়ে তিথির দুই হাত খাটের সঙ্গে বেঁধে বাম হাতের কব্জিতে ধারালো দা দিয়ে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে স্বামী তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, বিষয়টি তারা জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original