যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় একটি বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সড়কের মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং সাবেক কাউন্সিলর হাজী সুমনের বাড়ির সামনে লাবিস্তা রেস্টুরেন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পর পর বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গভীর রাতে হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিস্ফোরণের ঘটনায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালার কাঁচ ভেঙে যায়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। এ ছাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা এ বিষয়ে খোঁজ খবর করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালায় এবং লাবিস্তা রেস্টুরেন্টের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.