Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 15 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 16 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 20 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 26 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 28 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Crime

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এ দুটি কর্মসূচি ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ, পরিবহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা ও ভাঙচুরের […]

Read on Khulna Gazette Link copied
১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন
Photo: Khulna Gazette

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এ দুটি কর্মসূচি ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ, পরিবহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে তালিকাভুক্ত আসামিদের মধ্যে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি এবং অন্যান্য অভিযোগে পৃথক অভিযান চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং জেলা পর্যায়ের নেতারাও রয়েছেন।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় বিদেশ থেকে অনলাইনে নির্দেশনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি জানান, দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ব্যক্তিদের পাশাপাশি বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার নির্দেশদাতাদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য সন্দেহভাজনদের ওপর নজরদারি এবং ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির ডিবি সূত্র জানায়, দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব সহিংসতার সঙ্গে জড়িত। নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে গানপাউডার ও ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, ঘটনাস্থল থেকে আটকের পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার করা বিস্ফোরকসামগ্রীর উৎস অনুসন্ধান করে নাশকতার পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original