Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 18 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 19 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 23 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 29 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 31 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Crime

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার […]

Read on Khulna Gazette Link copied
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু
Photo: Khulna Gazette

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে।

রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। জাতিসংঘের ওয়েবটিভিতে এ রায় ঘোষণা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original