Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 18 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 19 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 23 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 29 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 31 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Politics

বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার […]

Read on Khulna Gazette Link copied
বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ
Photo: Khulna Gazette

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সাথে বিএনপি নেতা মোঃ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়ি চালক হাসন নিরাপদ স্থানে পৌঁছেছেন।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গায় রাস্তার উপর গাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়ার আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। এক পর্যায়ে আমাকে ও গাড়ি চালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুল হক ফরাজিকে ওরা ধরে নিয়ে যায়। গাড়ি ফেলে আমি ও গাড়ি চালক কোনভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে। ৯৯৯- এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোন সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আমাদেরকে জানিয়েছেন মনিরুল হক ফরাজির অপহরণের ঘটনা। আমরা উদ্ধারের চেষ্টা করছি। সবাইকে জানানো হয়েছে। আসলে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, মনিরুল হকের বিষয়ে আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original