Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Kushtia

বাংলাদেশ নিয়ে সামরিক দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, সময়সীমা ১৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হত্যা ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য...

Read on Kushtia Protidin Link copied
বাংলাদেশ নিয়ে সামরিক দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, সময়সীমা ১৬ ডিসেম্বর
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হত্যা ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়া হবে। বাংলাদেশে হিন্দুদের হত্যার ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশকে আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোমবার কলকাতায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্তত দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন বলে উল্লেখ করেন তিনি।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ত্রিপুরা, মেঘালয়সহ ভারতের অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের অনেক মানুষেরও বাংলাদেশে আত্মীয়স্বজন রয়েছেন। ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে বিষয়টি আনার চেষ্টা করবেন বলে জানান তিনি। শেখ হাসিনাকে নিয়েও কোনো মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গের এই নেতা।

এদিকে, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ভারতে চলে যান। দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

The post বাংলাদেশ নিয়ে সামরিক দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, সময়সীমা ১৬ ডিসেম্বর appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original