Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Kushtia

চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির সম্ভাবনা, কয়েক দিন কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক: দেশের দুই বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর...

Read on Kushtia Protidin Link copied
চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির সম্ভাবনা, কয়েক দিন কমতে পারে তাপমাত্রা
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    দেশের দুই বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

The post চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির সম্ভাবনা, কয়েক দিন কমতে পারে তাপমাত্রা appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original