Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 18 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 19 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 23 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 29 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 31 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Sports

দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিতে পারল বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিতে পারলেও খুব বেশিদূর এগোতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে। লিড ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার […]

Read on Khulna Gazette Link copied
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিতে পারল বাংলাদেশ
Photo: Khulna Gazette

ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিতে পারলেও খুব বেশিদূর এগোতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে। লিড ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান।

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনেই বাংলাদেশের জন্য ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে গিয়েছিল। হয় অসহায় আত্মসমর্পণ নয়তো পঞ্চম দিনটা ব্যাটিং করে কোনো মতে ম্যাচ বাঁচানো। শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াইটা করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ সকালের প্রথম সেশনে আরও এক উইকেট হারিয়ে কোনো মতে লিড পেয়েছিল বাংলাদেশ।

তবে এরপর আর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। দলের শেষ ভরসা ছিল লিটন ও মুশফিকের জুটি। রাবাদার বলে লিটন বোল্ড হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বল অনেকটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। গ্লাভস ছুঁয়ে, প‍্যাডে লেগে ক‍্যাচ যায় শর্ট লেগে। আম্পায়ার প্রথম দফা আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে রেকর্ড ৪০০ রান করেছিল বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছিল ৫৫৭ রানে। ওপেনার মার্কাস অ্যাকারম্যান ক্যারিয়ারসেরা ১৫৭ রান করেন। এ ছাড়া ১৬৫ বলে ১৩টি বাউন্ডারিতে ১০২ রান করেন রিকেলটন।

প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড পাওয়ার পরও দক্ষিণ আফ্রিকার বোলাররা চাপ অব্যাহত রাখেন। প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়ে যায়।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original