Friday, November 27, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Environment

একঝলক (২৭ নভেম্বর ২০২৬)

হেমন্তের সোনালি রোদে চলছে মাঠজুড়ে আমন ধান কাটার উৎসব। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ডুডুমারী, সদর উপজেলা, পঞ্চগড়, ২৭ নভেম্বরবাঙ্গির ভালো ফলনে মুখে হাসি ফুটে উঠেছে তাঁর। ঐচারচর, তিতাস, কুমিল্লা, ২৭ নভেম্বরশেরপুরে প্রথমবারের মতো আয়োজিত নারীদ...

Read on Prothom Alo Link copied
একঝলক (২৭ নভেম্বর ২০২৬)
Photo: Prothom Alo
হেমন্তের সোনালি রোদে চলছে মাঠজুড়ে আমন ধান কাটার উৎসব। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ডুডুমারী, সদর উপজেলা, পঞ্চগড়, ২৭ নভেম্বর
বাঙ্গির ভালো ফলনে মুখে হাসি ফুটে উঠেছে তাঁর। ঐচারচর, তিতাস, কুমিল্লা, ২৭ নভেম্বর
শেরপুরে প্রথমবারের মতো আয়োজিত নারীদের মিনি ম্যারাথনে উৎসবমুখর পরিবেশে দৌড়াচ্ছেন বিভিন্ন বয়সী নারী। অষ্টমীতলা, শেরপুর, ২৭ নভেম্বর
মাছের পোনা সংগ্রহের চারটি ড্রামের ওপর দাঁড়িয়ে নছিমনে চড়ে গন্তব্যের পথে যাচ্ছেন তাঁরা। জিরো পয়েন্ট এলাকা, খুলনা, ২৭ নভেম্বর
ফুলকপির খেতে পরিচর্যা করছেন তিনি। পাটপাশা, আলিয়াবাদ ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ নভেম্বর
কিশোরগঞ্জ–৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনী প্রচারে শোডাউনের জন্য এক প্রার্থীর ফেস্টুন নিয়ে যাওয়া হচ্ছে। আইলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৭ নভেম্বর
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় নাটক পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বান্দরবান, ২৭ নভেম্বর
কয়েক দশক পর ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে বড় নৌযান চলাচল। জয়নুল আবেদিন উদ্যান এলাকা, ময়মনসিংহ
Original report

Continue reading at Prothom Alo

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original