Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 18 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 19 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 23 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 29 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 31 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Politics

গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না

থানা ভবন, সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রয়েছে।

Read on Prothom Alo Link copied
গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না
Photo: Prothom Alo

থানা, সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বন্ধ রাখা ট্রেনের মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। সব মিলিয়ে চারটি ট্রেন বন্ধ। এসব ট্রেন দিনে একাধিকবার যাওয়া-আসা করত।

রেলওয়ে সূত্র জানায়, রূপসী বাংলা এক্সপ্রেস সকালে খুলনা থেকে ঢাকায় আসে। এরপর ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বেনাপোল যায়। এরপর বেনাপোল থেকে আবার খুলনায় যায় আন্তনগর ট্রেনটি। গতকাল বুধবার ট্রেনটি খুলনা থেকে ঢাকায় আসে। কিন্তু ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে গিয়ে আর যেতে পারেনি। পরে এই ট্রেনটির যাত্রা বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রেনটি চলাচল করেনি।

মুকসুদপুর থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জের পাশাপাশি নড়াইলে সমস্যা আছে। এ জন্যেই ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা, রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মধ্যে চলাচল করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ট্রেনটি গতকাল রাজবাড়ীর কালুখালী যাওয়ার পর আর এগোতে পারেনি। এরপর কালুখালী থেকেই চাঁপাইনবাবগঞ্জে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ থেকে চাঁপাইনবাবগঞ্জ-কালুখালী পর্যন্ত ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ঢাকা থেকে গোপালগঞ্জের মধ্যে চলাচলকারী ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনের চলাচলও সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। এই ট্রেন দিনে একবার ঢাকা থেকে যায় এবং একবার ফিরে আসে। মূলত দিনে দিনে ফিরে আসা বা যাওয়ার সুবিধা দিতেই ট্রেনটি চালু করা হয়েছে। গতকাল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার পরই আটকে যায়। যাত্রীদের চাপাচাপিতে গোপালগঞ্জের কাশিয়ানী পর্যন্ত যেতে পারে। এরপর ঢাকায় ফিরে আসে। এ জন্য আজ আর চালানো হচ্ছে না।

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা–ভাঙচুর–আগুন

ট্রেনটি গত ১০ আগস্ট চলাচল শুরু হয়। স্থানীয় সংসদ সদস্যদের চাওয়ার ভিত্তিতে ট্রেনটি চালু করা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচল করে একটি লোকাল ট্রেন। এটিও আপাতত গোবরা যাবে না। কালুখালী থেকে ফিরে আসবে।

নাম প্রকাশে না করার শর্তে রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখার বিষয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারাও অনুরোধ করেছেন। স্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি দিচ্ছেন। এ ছাড়া ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেনগুলো চালু হবে।

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা–ভাঙচুর–আগুনগোপালগঞ্জে রামদা–হকিস্টিক হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ–মিছিল

গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে রামদা, চাপাতিসহ দেশি অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মহড়া দিতে দেখা গেছে। এ সময় একটি হাসপাতালে হামলা–ভাঙচুরের পর আগুন দেন দলটির নেতা–কর্মীরা। আজও গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমপির বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে।

Original report

Continue reading at Prothom Alo

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original