Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Mainly clear
Latest
Khulna

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২৩ […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
Photo: Khulna Gazette

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original