Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Mainly clear
Latest
Education

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস ৬২৮ জন

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নে ১ হাজার ৯০৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫১৫ জন এবং পাস করেছে ৬২৮ […]

Read on Khulna Gazette Link copied
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস ৬২৮ জন
Photo: Khulna Gazette

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নে ১ হাজার ৯০৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫১৫ জন এবং পাস করেছে ৬২৮ জন। এ ছাড়া ৪ হাজার ৮১০ জনের নম্বর পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী এ তথ্য জানান।

তিনি জানান, এবারের পরীক্ষায় ২৬ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি পত্রে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৯০৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন। এর মধ্যে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন, এ গ্রেড থেকে ৫০৭ জন, এ মাইনাস থেকে ৬ জন এবং বি গ্রেড থেকে ১ জন।

নতুন করে পাস করা ৬২৮ জনের মধ্যে ১ জন জিপিএ-৫, ১ জন এ গ্রেড, ২ জন এ মাইনাস, ১৮৩ জন বি গ্রেড, ৭১ জন সি গ্রেড এবং ৩৭০ জন ডি গ্রেড পেয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, যথাযথ বিধি অনুসরণ করে পুনর্নিরীক্ষণ করা হয়েছে। যেসব শিক্ষকের মূল্যায়নে ভুল হয়েছে, তাদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original