Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Politics

গোপালগঞ্জে এমপির বহরের গাড়িসহ ১৫ যানবাহনে সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জের মুকসুদপুরের ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জে এমপির বহরের গাড়িসহ ১৫ যানবাহনে সংঘর্ষ, আহত শতাধিক
Photo: Khulna Gazette

গোপালগঞ্জের মুকসুদপুরের ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকমহ ১৫টি যানবাহনের একটির সাথে আরেকটির সংঘর্ষ ঘটে।

এসময় গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশকালে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। তবে এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

এ সংঘর্ষে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীসহ শতাধিক যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দূর্ঘটনাকবলিত যানগুলো সড়িয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, আমার গাড়ি বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী মারাত্মক আহত হন। তবে আমি সুস্থ রয়েছি।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original