Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Environment

কালিগঞ্জে নৌকা ডুবে একজনের মৃত্যু

তক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা পেঁচিয়ে ডুবে আব্দুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনায় তার স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী […]

Read on Khulna Gazette Link copied
কালিগঞ্জে নৌকা ডুবে একজনের মৃত্যু
Photo: Khulna Gazette

তক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা পেঁচিয়ে ডুবে আব্দুল আজিজ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনায় তার স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আব্দুল আজিজ তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে নৌকায় করে কাঠ বহন করছিলেন। পথিমধ্যে নদীতে পাতা মাছ ধরার জালে নৌকাটি আটকে গিয়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এতে তিনজনই পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে কাজল বেগম ও শিশু আবিরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া মা ও শিশু বর্তমানে সুস্থ আছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original