Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Kushtia

হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে

অনলাইন ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়নি। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে...

Read on Kushtia Protidin Link copied
হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়নি।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে প্রবেশ করে গুলি চালায়। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে গিয়ে লাগে।

তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন ওই প্রতিষ্ঠানের অফিসে ঢুকে দুর্বৃত্তরা দুই কর্মচারীকে গুলি করে।

The post হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original