Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Kushtia

মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, কুর্মিটোলায় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর...

Read on Kushtia Protidin Link copied
মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, কুর্মিটোলায় বিস্ফোরণ
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানার আওতাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে সড়কে একটি ককটেলসদৃশ বস্তু বিস্ফোরিত হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

The post মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, কুর্মিটোলায় বিস্ফোরণ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original