Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Politics

মোল্লাহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে […]

Read on Khulna Gazette Link copied
মোল্লাহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
Photo: Khulna Gazette

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে মোল্লাহাট সেতু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর গোপালগঞ্জ অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় মশালমিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন। এ সময় মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের ঘটনায় সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গিয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original