Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Politics

পাইকগাছার গড়ইখালীতে তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান...

Read on Dainik Khulna 24 Link copied
পাইকগাছার গড়ইখালীতে তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
Photo: Dainik Khulna 24

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাঈদ, মো. মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিন মাসব্যাপী এ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে পাইকগাছার গড়ইখালীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original