Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Politics

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন শেখ হাসিনা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় […]

Read on Khulna Gazette Link copied
পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা : জামায়াত আমির
Photo: Khulna Gazette

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন শেখ হাসিনা।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, কেনো অন্যায়কে আমরা মাথা তুলে দাঁড়াতেও দেব না।’

শফিকুর রহমান বলেন, ‘ডিসেম্বর মাসে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, কিন্তু এসব কর্মসূচি কাউকে ঠেকানোর জন্য নয়। তিনি এতই ভালো, তাহলে তিনি ছেড়ে পালালেন কেন? আমরা তো দেশ ছেড়ে যাইনি, যাদের পাপের বোঝা মারাত্মক, তারাই দেশে থেকে পালিয়ে যায়।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original