নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর সফল ও সুশৃঙ্খল করতে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপি। শনিবার কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সফরকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
এ ছাড়া মিরপুর উপজেলা ও পৌর পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, পালপাড়া নতুন বাজার কমিটির সাবেক সভাপতি এবং মিরপুর পৌর যুবদলের সদস্যসচিব পদপ্রার্থী ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিন আহম্মেদ রকি।
সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাহেদ মাহমুদ স্বজল, মিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শামীম ওসমান এবং বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. শরিফ।
সভায় অংশ নেওয়া নেতারা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের সংগঠিত করে তারেক রহমানের সফর উপলক্ষে নির্ধারিত কর্মসূচি সফল করার বিষয়ে মতবিনিময় করেন।
The post প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি শুরু appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.