Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 15 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 16 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 20 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 26 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 28 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Crime

রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয়...

Read on Dainik Khulna 24 Link copied
রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার
Photo: Dainik Khulna 24

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ ও এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

 

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ও কার্যক্রম নিষিদ্ধ দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original