Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 19 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 20 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 23 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 29 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 31 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Crime

রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী: আইসিজে

মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর নির্যাতন চালিয়েছে। এসব অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার পক্ষে যথেষ্ট প্রমাণ পেয়েছে […]

Read on Khulna Gazette Link copied
রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী: আইসিজে
Photo: Khulna Gazette

মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর নির্যাতন চালিয়েছে। এসব অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার পক্ষে যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণার সময় আদালত এসব তথ্য তুলে ধরে।

আদালত জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।

আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন। আদালতের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার যে হিসাব দেওয়া হয়েছে, তার পক্ষে প্রমাণ রয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও জবাবদিহির দাবি রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০১৭ সালের অভিযানে গণহত্যার অভিযোগের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও সামরিক কর্মকর্তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ঘটনায় মিয়ানমারের সাবেক সেনাপ্রধান ও বর্তমানে দেশটির সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধেও আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়ন ও নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে এ বিষয়ে আইসিসির বিচারকদের প্রকাশ্য সিদ্ধান্ত এখনো আসেনি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

এ ছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার একটি আদালত মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতৃত্বের ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁদের মধ্যে মিন অং হ্লাইংও রয়েছেন।

বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। এরপর প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা ওই মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো গ্রেপ্তার বা শাস্তি কার্যকরের ক্ষমতা নেই। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করতে পারে।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original