Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 15 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 16 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 20 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 26 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 28 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Meherpur

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গাংনীর জিসান নিহত

মেহেরপুর নিউজ : কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামের এক যুবক নিহত… The post কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গাংনীর জিসান নিহত appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গাংনীর জিসান নিহত
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ :

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের পূর্বপাড়ার বদিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান মাছ ব্যবসার কাজে কুষ্টিয়ার কুমারখালীতে গিয়েছিলেন। কাজ শেষে আলগামন যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের বহনকারি আলগামনটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
উল্লেখ্য, মাত্র দুই মাস আগেই উপজেলার করমদী গ্রামে বিয়ে করেছিলেন জিসান। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত জিসানের মরদেহ কুষ্টিয়ার কুমারখালী থানা হেফাজতে রয়েছে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত আছেন। মরদেহ এলাকায় পৌঁছালে পরবর্তী আইনি প্রক্রিয়া ও খোঁজখবর নেওয়ার জন্য পুলিশের একটি দল সেখানে যাবে।

The post কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় গাংনীর জিসান নিহত appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original