Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 58 minutes ago তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন 1 hour ago প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা 1 hour ago দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি 1 hour ago পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা 1 hour ago খুলনায় শর্টগান, গুলি ও ওয়াকিটকিসহ শীর্ষ সন্ত্রাসী সিজানসহ গ্রেপ্তার ৩ 1 hour ago পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা 1 hour ago জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ 1 hour ago
Meherpur

মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত

মেহেরপুর নিউজঃ বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে চার দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত হয়েছে। রাতে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল… The post মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত
Photo: Meherpur News

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে চার দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত হয়েছে।

রাতে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।

সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কাব কমিশনার শফিকুল ইসলাম মিন্টু এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে তেরঘরিয়া আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং কাব লিডার ইয়াসনবী, নুরুল গনি, মিনারুল ইসলাম, গোলাম জাকারিয়া ও মঞ্জুয়ারা প্রমুখ।

চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীতে মেহেরপুর সদর উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন করে মোট ১২০ জন কাব সদস্য অংশগ্রহণ করে। এ ছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর একজন করে শিক্ষকও ক্যাম্পুরীতে অংশ নেন।

The post মেহেরপুরে ৪ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরী সমাপ্ত appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original